কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল খালেক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতানী পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এ ঘটনায় তার ছেলে ঘাতক মানিক মিয়া (২৫) কে গ্রেফতার করেছে নাগেশ্বরী পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করলে উত্তেজিত হয়ে মানিক মিয়া ঘর থেকে একটি ধারালো ছুরি এনে তার বাবার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন আব্দুল খালেক এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মানিক মিয়াকে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এর পেছনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
অপরাধ
নাগেশ্বরীতে ছেলের ছুরিকাঘাতে পিতা নিহত
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬০৭০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভূরুঙ্গামারীতে চাকুরীর প্রলোভনে মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা, আতঙ্কে সাধারণ মানুষ
13 hours আগে
নাগেশ্বরীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
1 day আগে

Leave a Reply