হোম / অপরাধ
অপরাধ

নওগাঁর বদলগাছীতে মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি, এলাকায় চাঞ্চল্য

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৭১৮ বার


নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের উত্তরপাড়া মাঠে মাটির নিচ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (সকাল ৯টার দিকে) উপজেলার দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের বাসিন্দা আনসার চৌধুরী তার জমিতে পটলের আবাদ শুরু করেন। এ সময় পাশের জমির মালিক জয়দুল খুঁটি স্থাপনের জন্য প্রায় এক ফুট গভীর গর্ত খনন করতে গেলে হঠাৎ শক্ত কিছুর সন্ধান পান। পরে সন্দেহবশত আরও মাটি খনন করলে সেখানে বিপুল পরিমাণ রাইফেলের গুলি দেখতে পান।
খবর পেয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো জব্দ করেন।
পুলিশ জানায়, উদ্ধার করা গুলিগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিগুলো অনেক পুরোনো এবং কোনো এক সময় মাটির নিচে গোপন করে রাখা হয়েছিল। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে কৌতূহল ও আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!