হোম / অপরাধ
অপরাধ

দেবীগঞ্জ বিএনপি যুবদলের নেতাকে গণপিটুনিদিয়াছে মুসল্লিরা

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ণ পড়া হয়েছে: ১১৭৮ বার

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাসীতে ঈদুল ফিতরের নামায শেষে এক যুবদল নেতাকে উপস্থিত মুসল্লিরা ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বিটুল নামে এক যুবদল নেতা গুরুতর আহত হন। মাথায় আঘাতের কারণে রক্ত ঝরতে দেখা যায় তার।

বিটুল টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপি যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছে ।
শনিবার ২১ মার্চ সকালে
ঘটনাটি উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিলাসী এলাকায় ঘটে। জানা গেছে ভিডিওর ওই যুবকের নাম বিটুল। তিনি যুবদলের নেতা।

এদিকে ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তেজিত জনতা ও ঈদের জামাতে আশা মুসল্লিরা তাকে ধাওয়া করছে। একইসঙ্গে গণপিটুনিও দিচ্ছেন। পরে ওই যুবক পাশে থাকা একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।

অভিযোগ উঠেছে, ঈদগাহের অস্থায়ী দোকানগুলো থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে চাঁদা উত্তোলনে যান বিটুলসহ কয়েকজন যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২১ মার্চ) টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ইদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় সকাল ১০ টায়। ঈদকে কেন্দ্র করে রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয় মাঠে একদিনের জন্য মেলা বসে। প্রতিবছর মেলায় আসা ব্যবসায়ীদের থেকে ২০-৫০ টাকা আদায় করা হতো মাঠ পরিষ্কারের জন্য।কিন্তু এবার ঈদে বিটুল মেলায় আসা ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায় করা হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। আদায়কৃত চাঁদা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে ব্যয় করা হবে বলে জানানো হয়। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ চাঁদা উত্তোলনে অপারগতা প্রকাশ করে বলে জানা গেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য গতকাল বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণ কাজও শুরু হয়।

মেলায় আসা একাধিক ব্যবসায়ী বলেন, ব্যবসায়ীদের থেকে মাত্রাতিরিক্ত চাঁদা দাবি করে বসে। তাদের দাবি, প্রতিটি দোকান থেকে চারশ থেকে ছয়শ টাকা পর্যন্ত চাঁদা দাবি ও অনেকের কাছে তা আদায়ও করা হয়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ব্যবসায়ীরাসহ স্থানীয়রা। এ সময় চাঁদা দিতে না চাওয়ায় বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও মালামাল লুট করা হয় বলেও জানান ভুক্তভোগীরা।

বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে বিটুলকে ধাওয়া করে উপস্থিত লোকজন গণপিটুনি দেয়। এ সময় দুই/একজন তাকে রক্ষার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে বিদ্যালয়ের পাশের এক বাড়িতে দৌড়ে গিয়ে আশ্রয় নেন বিটুল।

রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আযম বলেন, ‘বিদ্যালয় মাঠে আগামীকাল কনসার্ট আয়োজনের জন্য মেলায় ব্যবসায়ীদের থেকে চাঁদা উত্তোলনের কথা জানানো হলে আমি নিষেধ করি। কিন্তু আমার নিষেধ উপেক্ষা করে আজকে কনসার্ট আয়োজনের কথা বলে চাঁদা উত্তোলন করতে গেলে গণ্ডগোল শুরু হয়। ঘটনার জেরে একজনকে স্থানীয়রা গণপিটুনি দেয় বলে শুনেছি।’

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, ‘ঈদ উপলক্ষে মেলায় আসা অস্থায়ী দোকান থেকে মাঠ পরিষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে একটিপক্ষ রামগঞ্জ বিলাসী ঈদগাহ মাঠের ব্যয় নির্বাহের জন্য আজ মেলায় চাঁদা আদায় করা হয়েছিল বলে দাবি করে। তবে রামগঞ্জ বিলাসী ঈদগাহ মাঠ কমিটির সভাপতি আব্দুল জব্বার বলেন, ‘রামগঞ্জ বিলাসী ঈদগাহ ময়দান উপজেলা সুপরিচিত। প্রতি বছর এখানে ঈদে বড় জামায়ত অনুষ্ঠিত হয়। আমাদের ঈদগাহ মাঠের ব্যয় নির্বাহ কিংবা ইমামের সম্মানী প্রদানের জন্য কোন ঈদেই মেলা থেকে চাঁদা আদায় করা হয়নি।’

এদিকে ইউনিয়ন বিএনপির সাবেক কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বাবুল বলেন, ‘বিটুল ইউনিয়ন কমিটির কোনো পদের দায়িত্বে নেই। শুধু মাত্র সাধারণ সদস্য। এদিকে ঈদের নামাজের পর হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে বিষয়ে আমরা বিস্তারিত কিছু জানি না।’

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!