হোম / অপরাধ
অপরাধ

দেবীগঞ্জে মোবাইল কোর্টে ৪ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ২১২ বার
দেবীগঞ্জে মোবাইল কোর্টে ৪ মাদকসেবীর কারাদণ্ড
দেবীগঞ্জে মোবাইল কোর্টে ৪ মাদকসেবীর কারাদণ্ড

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতি‌নি‌ধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় চার মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক।

দণ্ডপ্রাপ্তরা হলেন— জহিরুল ইসলাম (৩০), শাহিন আলম (২৫), রশিদুল ইসলাম (৪০) এবং আবু বকর সিদ্দিক (৩৭)।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, মাদকসেবনের দায়ে প্রত্যেককে ১ (এক) বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, অভিযানে দেবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকষ দল সার্বিক সহযোগিতা প্রদান করে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!