বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নাম ব্যবহার করে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজিতে জড়িত হয়, তবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কড়া বার্তা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ অপরাধে লিপ্ত হলে দল বা ব্যক্তিগত কোনো পরিচয়ই তাকে রক্ষা করতে পারবে না।
এমপি মনজুরুল ইসলাম বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।
স্থানীয় জনগণ এমপির এ অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর এমন দৃঢ় অবস্থানের ফলে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি কমে আসবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
জাতীয়
দিনাজপুর–১ আসনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি মনজুরুল ইসলামের কড়া বার্তা
প্রকাশ: 16 February 2026, 11:10 PM
পড়া হয়েছে: ৩০১৪ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
1 hour আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply