হোম / অপরাধ
অপরাধ

দিঘলিয়ায় ২২ দিনের শিশু হত্যা: পাষন্ড পিতা জেলহাজতে

প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৯৯০ বার


দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
দিঘলিয়ার লাখোহাটি গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। উপজেলার সেনহাটি গ্রামের নাহিদ শেখ (২৮) নামের এক ব্যক্তি নিজের ২২ দিনের পুত্র মুনতাসিরকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৫টার সময় নাহিদ তার শশুর বাড়িতে অবস্থানকালে এই নৃশংস কাণ্ড ঘটান। শিশু মুনতাসিরের লাশ পরে স্থানীয় খোকা মল্লিকের বাড়ির পরিত্যক্ত সেফটি ট্যাংকিতে ফেলে রাখা হয়।
শিশুর মা মোছাঃ মৌ (২৪) ঘুম থেকে উঠে সন্তানকে না পেয়ে স্বামীকে জিজ্ঞেস করলে, নাহিদ মিথ্যা বলে সেনহাটিতে রেখে এসেছে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
দিঘলিয়া থানার কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, নাহিদ শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শিশুর মৃত্যুর সঠিক কারণ রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত করা হবে। নাহিদ শেখের বিরুদ্ধে তার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। (মামলা নং ২, তারিখ: ০৪/০৩/২০২৬)
স্থানীয়রা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করেছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!