নিজস্ব প্রতিনিধিঃ
আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কারণে সৃষ্ট সম্ভাব্য অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে দলটি। দল জানিয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি তারেক রহমান সমর্থন করেন না।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “জনদুর্ভোগ লাঘবের জন্য রাজধানীর একপাশের ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান এলাকায় কেবল তারেক রহমানই বক্তব্য দেবেন। নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতায়াতে কাঞ্চন ব্রিজ ব্যবহার করতে।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সকাল ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন।
সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থা হিসেবে মেডিকেল টিম ও ৬ শয্যার ফিল্ড হাসপাতাল থাকবে। বিমানবন্দরের যাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বেশ কিছু পার্কিং স্থান ও অভ্যর্থনা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়ে উল্লেখ করেন, “বিশাল আয়োজনে নিশ্চিদ্র ত্রুটিহীন করা সম্ভব নয়, তাই সবাইকে সহযোগিতা করতে হবে।”
জাতীয়
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির সংবর্ধনা, নগরবাসীর কাছে ক্ষমা চাওয়া
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৬২১৭ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের আসামিদের পুনর্বহাল চেষ্টায় বিদ্যালয়ে উত্তেজনা,আপিল গোপন রেখে যোগদানের চেষ্টা, শিক্ষক-অভিভাবকদের তীব্র প্রতিবাদ
6 hours আগে
আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি—এটি হত্যাকাণ্ড
2 days আগে

Leave a Reply