হোম / জাতীয়
জাতীয়

তারেক রহমানের দেশে ফেরার পথে নেতাকর্মীদের সুবিধার জন্য বিএনপি চাইলো বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ২২৭২৮ বার

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আগমনের সুবিধার্থে বিশেষ ট্রেন এবং অতিরিক্ত বগি রিজার্ভ চেয়েছে দলটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এই চিঠি রেল মন্ত্রণালয়ে পাঠান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক ছাত্র ও জনতা তারেক রহমানকে সম্বর্ধনা দিতে ঢাকায় আসবেন। সেই কারণে ২৪ ডিসেম্বর রাতের বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করার অনুরোধ করা হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করা হবে।

বিনীত অনুরোধ করা হয়েছে কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনব্বাগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নিলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটের জন্য এক একটি বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভের ব্যবস্থা করার।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!