গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে একটি গার্মেন্টস কারখানায় হঠাৎ খিঁচুনি ও শারীরিক অসুস্থতায় অর্ধশতাধিক শ্রমিক আক্রান্ত হয়েছেন। একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়ে যায়।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গী বিসিক এলাকার মেঘনা রোডে অবস্থিত মা টাওয়ারের ভেতরে অ্যামট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যে মনি আক্তার, মারুফা বেগম, বিথী, শিল্পী, মিঠু রায়, শাবনুর, ঝুমুর, সাথীজা, লাইলি, হেনা, কল্পনা, নুরুজ্জামান ও ফারজানা আক্তারের নাম জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন অপারেটর মোর্শেদা বেগম বলেন, “এই কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। চলতি মাসের বেতন পরিশোধের দাবিতে আমরা তিন দিন ধরে আন্দোলন করে আসছি। আজ বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে ৫ম তলায় গ্যাসের মতো কিছু ছড়িয়ে পড়ে। এরপর অনেক শ্রমিকের খিঁচুনি উঠে এবং তারা অসুস্থ হয়ে পড়ে।”
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিয়া শারমিন জানান, “প্রাথমিকভাবে এটি প্যানিক অ্যাটাকজনিত অসুস্থতা বলে মনে হচ্ছে। কয়েকজন শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।”
এ বিষয়ে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডের জেনারেল ম্যানেজার সুজন মাহমুদ বলেন, “কাজ করার সময় শ্রমিকদের মাথা ঘোরা, চোখ জ্বালাপোড়া ও বমির উপসর্গ দেখা দিয়েছে। আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করতে ব্যস্ত আছি।” তবে বেতন সংক্রান্ত শ্রমিক আন্দোলনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
ঘটনার পর কারখানা এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি উঠেছে।
কুড়িগ্রাম
টঙ্গীতে গার্মেন্টসে হঠাৎ অসুস্থতা: খিঁচুনিতে আক্রান্ত অর্ধশতাধিক শ্রমিক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৫১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২০৪১ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
6 minutes আগে
চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধে স্থবির নগরী, বকেয়া বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ
4 days আগে

Leave a Reply