হুমায়ুন কবির সুর্য, কুড়িগ্রাম:
জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে ৩৬ দিনব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখা।
বুধবার (১ জুলাই) বিকাল ৪টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ জুলাই স্মৃতি স্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, শ্রমিক শক্তির আহ্বায়ক মজনু মিয়া, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমন, পৌর আহ্বায়ক আরিফুজ্জামান সাগর, রাজারহাট উপজেলা আহ্বায়ক এ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম সাগরসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। অনুষ্ঠানে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে আত্মদানকারী শহিদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ এবং দেশ গঠনে জনগণের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই ৩৬ দিনব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট পর্যন্ত জেলা জুড়ে বিভিন্ন স্মরণসভা, আলোচনা, গণসংযোগ, সাংস্কৃতিক আয়োজন ও জনসম্পৃক্তমূলক কর্মসূচি পর্যায়ক্রমে পালন করা হবে
আইন ও পরামর্শ
জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েকুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচি শুরু
প্রকাশ: 2 July 2026, 05:39 AM
পড়া হয়েছে: ৮৫৫ বার
জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচি শুরু
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
শতবর্ষের ঐতিহ্যে ‘মাসির বাড়িতে ’ পৌঁছালেন কোচবিহারের কুলদেবতা শ্রীশ্রী মদনমোহন
1 hour আগে
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, নিরাপত্তা নিশ্চিতের দাবি প্রশাসক মঞ্জুর
9 hours আগে

Leave a Reply