মাসান টিভি ডেস্ক :
২০২৪ সালের জুলাই আন্দোলনকে যারা নিজেদের একক সম্পত্তি হিসেবে দাবি করছে, তাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।
সোমবার (০৯ মার্চ) বেলা ১১টার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের কৃতিত্ব দাবি করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে।
আইজিপি বলেন, জুলাই আন্দোলন ছিল একটি বৃহত্তর গণআন্দোলন, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছিলেন। তাই এই আন্দোলনকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পত্তি হিসেবে দাবি করা সঠিক নয়। তিনি আরও বলেন, যারা এমন দাবি করছে বা বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে, তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি জানান, পুলিশের বিভিন্ন ইউনিট ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জনগণকে গুজব বা বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে সচেতন থাকার আহ্বানও জানানো হয়।
আন্তর্জাতিক
জুলাই আন্দোলন নিয়ে একক মালিকানার দাবি: তালিকা করা হচ্ছে — আইজিপি
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৫৮ বার
বিজ্ঞাপন

Leave a Reply