জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট পৌরসভার শ্রমিক-কর্মচারীরা চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। বুধবার (৪ মার্চ ২০২৬) সকাল থেকে তারা পৌরসভার সামনে অবস্থান নিয়েছেন। এতে পৌরসভার বিভিন্ন শাখার দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন। অনেকেই সড়কের উপর শুয়ে দিয়ে প্রতিবাদ জানান।
জয়পুরহাট পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাস, সহ সভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেন বক্তব্য রাখেন।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, গত জাতীয় সংসদ নির্বাচনের দিনে পৌরসভা কর্তৃপক্ষ প্রায় ২৫০ শ্রমিক-কর্মচারীর হাজিরা বেতন পরিশোধ করেনি। তারা দাবি করেন, ভোটের দিনের বেতন পরিশোধ, বর্তমান ৩৭৫ টাকা হাজিরা ভাতা ৫৫০ টাকায় বৃদ্ধি, শ্রমিক মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে নগদ আর্থিক সহায়তা, এবং উৎসব ভাতা বৃদ্ধি করা হোক।
শ্রমিকরা জানিয়েছেন, এই দাবি মেনে নেওয়া না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে। জয়পুরহাট পৌরসভায় মোট ২৬৩ জন দৈনিক মজুরিতে কর্মরত আছেন।
কুড়িগ্রাম
জয়পুরহাট পৌরসভার শ্রমিক-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন
প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৭৬৩ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
2 hours আগে
চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধে স্থবির নগরী, বকেয়া বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ
4 days আগে

Leave a Reply