হোম / অপরাধ
অপরাধ

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১৯২৬ বার
জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১
জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১

ফারহানা আক্তার , জয়পুরহাট  প্রতিনিধি:

জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধান ও স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। 

আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় 

এলাকায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। বিএনপি কর্মীদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীর লোকজন ভোটকেন্দ্র এলাকায় অনিয়ম করতে গেলে বাধা দিতে গিয়ে এ ঘটনা ঘটে। 

তবে স্বতন্ত্র প্রার্থী উল্টো অভিযোগ করে বলেন, কেন্দ্র পরিদর্শনে যাওয়ার সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং তাকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!