ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় এলাকার “আলোর পথ হোমিও চিকিৎসালয়”-এর বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ মোঃ আব্দুল খালেক সুমন খন্দকার আগামী মে মাসে উন্নত চিকিৎসার জন্য সুদূর চীন সফরে যাচ্ছেন।জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সুনামের সঙ্গে হোমিও চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি চীনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণীও সঙ্গে থাকবেন।ডা. সুমন খন্দকারের চীন যাত্রাকে ঘিরে এলাকায় শুভাকাঙ্ক্ষী, রোগী ও স্থানীয়দের মাঝে উদ্বেগের পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনায় দোয়ার পরিবেশ বিরাজ করছে। তিনি দেশবাসীসহ সকল শুভানুধ্যায়ী ও রোগীর কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।উল্লেখ্য, ডা. আব্দুল খালেক সুমন খন্দকার ভুরুঙ্গামারী এলাকায় দীর্ঘদিন ধরে স্বল্প খরচে চিকিৎসা সেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তার অনুপস্থিতিতে চিকিৎসা কার্যক্রম তার চিকিৎসক পুত্র পরিচালনা করবেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক
চীনে চিকিৎসা নিতে যাচ্ছেন ভুরুঙ্গামারীর ডা. আব্দুল খালেক সুমন খন্দকার
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৮৯ বার
বিজ্ঞাপন

Leave a Reply