আনোয়ারুল ইসলাম জুয়েল,
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংক্ষিপ্ত অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চিলমারী উপজেলা শাখার আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি আহ্বায়ক কমিটির চিলমারী শাখার সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক সাদকাত হোসেন সাজু, সিনিয়র সাংবাদিক নাজমুল হুদা পারভেজ, চিলমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আবু জেয়াদ আজাদ বিপ্লব, সিদ্দিকুল ইসলাম সিদ্দিক, শ্যামল কুমার, নিতেন্দ্রনাথ, সাওরাত হোসেন সোহেল ও রিয়াদ বাবুসহ অনেকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা চিলমারী প্রেসক্লাবের দীর্ঘ ৩৯ বছরের পথচলার স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কুড়িগ্রাম
চিলমারী প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৮ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৪৫৬৮ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
1 hour আগে
চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধে স্থবির নগরী, বকেয়া বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ
4 days আগে

Leave a Reply