কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী থানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য, আনসার সদস্য, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের সদস্যদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে এক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিংয়ে নির্বাচনী দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকল সদস্যকে নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলার নির্দেশনা দেওয়া হয়। ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক প্রস্তুতির বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। মোবাইল ও স্ট্রাইকিং টিম মাঠপর্যায়ে টহল কার্যক্রম পরিচালনা করবে এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারিও অব্যাহত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল, কুড়িগ্রামের মো: আশরাফুল আলম, পিপিএম বলেন, “থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে।” তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ সজাগ রয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অপরাধ
চিলমারীতে ভোটকেন্দ্র নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৬৮৪ বার
চিলমারীতে ভোটকেন্দ্র নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
1 hour আগে
কুড়িগ্রামে রাতে নিখোঁজ গৃহবধূ, সকালে তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার
2 hours আগে

Leave a Reply