আনোয়ারুল ইসলাম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর বাড়ির পাশ থেকেই ২ বছর বয়সী শিশু আয়শা সিদ্দিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্ধা সাহাপাড়া এলাকায়। নিহত আয়শা সিদ্দিকা স্থানীয় রাজমিস্ত্রি আলমগীর হোসেনের একমাত্র কন্যা সন্তান বলে জানা গেছে।
স্থানীয়দের জানান অনুযায়ী, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে আয়শাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজখবর নেন। পরে বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালানো হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটির নিখোঁজের খবর ছড়িয়ে দেওয়া হয়। এছাড়াও মাইকিং করে ব্যাপক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে রাত প্রায় ১০টার দিকে বাড়ির পাশের একটি ফাঁকা স্থানে শিশুটির নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পরে বিষয়টি চিলমারী মডেল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, সকালে নিখোঁজ হওয়ার পর রাতেই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় তদন্ত প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অপরাধ
চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার মরদেহ, এলাকায় শোক ও ক্ষোভ
প্রকাশ: 18 April 2026, 07:31 PM
পড়া হয়েছে: ২০৩৮ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
1 hour আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply