আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চিলমারী উপজেলা শাখার আয়োজনে কুড়িগ্রাম–৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চিলমারী থানাহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় ধানের শীষের মনোনীত প্রার্থী আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জনসভায় রৌমারী ও রাজীবপুর উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষ সারি সারি দল বেঁধে বিভিন্ন স্লোগান দিতে দিতে সভাস্থলে উপস্থিত হন। তাদের পদচারণায় চিলমারী উপজেলা সদর উৎসবমুখর হয়ে ওঠে। বিকেলের দিকে সভাস্থল ভোটার, কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সভায় বক্তব্য রাখেন বিএনপি চিলমারী উপজেলা শাখার আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুল বারী সরকার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলাদেলর সভানেত্রী ফেরদৌসি জান্নাত চায়না, সাধারন সম্পাদক জিয়ারা বেগম রোজি, ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক সাদাকাত হোসেন সাজু মাস্টার, যুগ্ম আহ্বায়ক শাহ আলম সবুজ, সদস্য সচিব অধ্যাপক আবু হানিফা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ হোসেন পাখি, যুবদল চিলমারী উপজেলা শাখার আহ্বায়ক ইউনুস আলী ও সদস্য সচিব রুহুল আমিন জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মোতালেব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এজিএস রায়হানুল কবির বাবু, চিলমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াকুদ সাদ্দাত সাক্ষর ও সদস্য সচিব সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ধানের শীষের প্রার্থী আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, নির্বাচনে জয়লাভ করতে পারলে চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বেকার সমস্যা দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা বিস্তার, নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
জনসভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য আব্দুল বারী সরকার।
উল্লেখ্য, এর আগের দিন শুক্রবার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিনের নেতৃত্বে চিলমারী উপজেলা সদরে ধানের শীষের পক্ষে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। একই দিনে বালাবাড়ি হাই স্কুল মাঠে সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুবদল নেতা আবু সাঈদ হোসেন পাখির নেতৃত্বে আরেকটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম
চিলমারীতে ধানের শীষের প্রার্থী আজিজুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৭৭ বার
বিজ্ঞাপন

Leave a Reply