আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের শরীফের হাট হাজিপাড়া এলাকায় একাধিক বাড়িতে এ উঠোন বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে প্রচারণা চালান। জানা গেছে, চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর—এই তিন উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ সংসদীয় আসন।
উঠোন বৈঠকে বক্তারা বিএনপির ঘোষিত ফ্যামেলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। এ সময় পাড়ার শতশত নারী, পুরুষ ও নতুন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে ধানের শীষের প্রতি তাদের সমর্থন ও মতামত ব্যক্ত করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা রায়হানুল হক খোকা, বিএনপি মহিলা দল চিলমারী উপজেলা শাখার সভানেত্রী জান্নাত ফেদৌসি চায়না, সাধারণ সম্পাদক রোজি, আনজুমা খাতুনসহ দলের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ধানের শীষের প্রার্থী আজিজুর রহমান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান একই পরিবারের আপন দুই ভাই বলে জানা গেছে। সাতজন প্রার্থীর মধ্যে ছয়জনই রৌমারী ও চর রাজীবপুর উপজেলার এবং চিলমারী উপজেলা থেকে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রোকুনুজ্জামান শাহীন।
কুড়িগ্রাম
চিলমারীতে ধানের শীষের উঠোন বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৯৫২ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
2 hours আগে
চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধে স্থবির নগরী, বকেয়া বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ
4 days আগে

Leave a Reply