চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম হত্যা মামলায় ১০ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অর্থদণ্ডের টাকা নিহত কনস্টেবল কাইয়ুমের পরিবারকে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে উপস্থিত ছিলেন— তপন চন্দ্র সরকার, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল। অপর পাঁচ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ জানান, সাক্ষ্য–প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ৩ নভেম্বর চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন টাইগারপাস আমবাগান এলাকায় ডিআইজি বাংলোর সামনে ছিনতাই প্রতিরোধ করতে গিয়ে কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় আরও তিন পুলিশ সদস্য আহত হন।
নিহত কাইয়ুম চট্টগ্রামের সন্দীপ উপজেলার বাসিন্দা ছিলেন এবং ২০১২ সালের ৬ অক্টোবর বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেছিলেন।
ঘটনার পর মামলা দায়ের করা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। তদন্ত শেষে পুলিশ ১০ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে, যার ভিত্তিতে আদালত আজ রায় ঘোষণা করেন।
অপরাধ
চট্টগ্রামে পুলিশ কনস্টেবল কাইয়ুম হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২০৬০৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
1 hour আগে
চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধে স্থবির নগরী, বকেয়া বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ
4 days আগে

Leave a Reply