হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ঘিওরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ণ পড়া হয়েছে: বার


মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশিক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (৩২) নামে আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বরংগাইল–টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর পঞ্চরাস্তা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়ীগ্রাম গ্রামের বাসিন্দা মওলা মিয়ার ছেলে আশিক এবং ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার উত্তর কচুয়া গ্রামের ফজল মিয়ার ছেলে মো. আলামিন মোটরসাইকেলে করে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন।
পথে নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের চালক আশিক ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা আলামিনকে স্থানীয়রা উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!