খুলনা প্রতিনিধি:
খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলি আসগার লবি বুধবার ডুমুরিয়া উপজেলার সালতা নদী খননের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব, কৃষকের বন্ধু এবং মানুষের সরকার। তিনি বলেন, খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ভাগ্যন্নয়নে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, “আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি, তাই কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। কোন প্রকল্পের দুর্নীতি বরদাশত করা হবে না।” এমপি আলি আসগার লবি উল্লেখ করেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে ডুমুরিয়া ও ফুলতলার জলাবদ্ধতা নিরসনে হাটি হাটি, পা পা করে কাজ এগিয়ে চলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন আলি আসগার লবি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিএম আব্দুল মোমিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার। এছাড়া সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, জেলা যুবদলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে আলি আসগার লবি উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সবাইকে লোভ-লালসার ঊর্ধ্বে থেকে সরকারি কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক থাকার আহ্বান জানান এবং মনে করিয়ে দেন, “আমরা জনগণের সেবক, জনগণের শাসক নই।” অনুষ্ঠান শেষে তিনি এক ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
কুড়িগ্রাম
খুলনা-৫ এমপি আলি আসগার লবি: “আমি ও আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে, কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না”
প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১১ বার
বিজ্ঞাপন

Leave a Reply