হোম / জাতীয়
জাতীয়

খানসামায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রকাশ: 18 December 2025, 04:40 PM পড়া হয়েছে: ৬৫৩১ বার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিমাই কুমার দত্তের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

এসময় খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!