খুলনা প্রতিনিধি:
খুলনার খানজাহান আলী থানার যাব্দিপুর বউ বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রানা (৩৪) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে তাফসীর গাজীর দোকানের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হামলাকারীরা হঠাৎ রানাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত রানা হোসেন শেখের ছেলে, তার বাড়ি তেলিগাতি এলাকায়, থানা আড়ংঘাটা।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি শটগান, একটি জীবিত গুলি, একটি পিস্তলের খালি খোসা এবং দুইটি ব্যবহৃত গুলির অংশ উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ রানাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
অপরাধ
খানজাহান আলী থানায় গুলিবিদ্ধ যুবক, এলাকায় আতঙ্ক
প্রকাশ: 7 January 2026, 10:03 PM
পড়া হয়েছে: ৫৪২৮ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
20 hours আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply