কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামর নাগেশ্বরী উপজেলায় হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী আলতাফ হােসেন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ভােরে গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলতাফ হােসেন উপজেলার ঝামুয়াটারি গ্রামের শাজাহান আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফ হােসেন তার ভাবি নাসরিন জাহান বিলকিসকে হত্যা চেষ্টা মামলার ১ নম্বর আসামি। আইনশৃংখলা বাহিনীর দাবি, আলতাফের বিরুদ্ধে মাদক ও ক্যাশিনো ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকান্ড জড়িত থাকার অভিযাগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি একটি প্রভাবশালী চক্রের নেতৃত্ব নিয়ে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করছেন বলে অভিযােগ রয়েছে। স্থানীয়দের অভিযােগ, আলতাফ হােসেন বিভিন্ন অপরাধ কর্মকান্ড জড়িত থাকার অপরাধ এর আগেও একাধিকবার কারাভােগ করছেন। সে এখনও প্রভাব খাটিয়ে এলাকায় এখনও মাদক কারবারী,জমি দখল, অবৈধভাবে বালু উত্তােলন, অসহায় মানুষকে বিভিন্ন ভাবে হয়রানীসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড ঘটিয়ে আসছে। কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারে না বলেও ক্ষােভ প্রকাশ করেন অনেক।
আটককৃত আলতাফ হােসেনকে দুপুর নাগেশ্বরী থানা থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান
অপরাধ
কুড়িগ্রাম হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী আলতাফ হােসেন গ্রেফতার
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ১৭৬৪ বার
কুড়িগ্রাম হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী আলতাফ হােসেন গ্রেফতার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
30 minutes আগে
কুড়িগ্রামে রাতে নিখোঁজ গৃহবধূ, সকালে তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার
1 hour আগে

Leave a Reply