হোম / অপরাধ
অপরাধ

কুড়িগ্রামে বিজিবির  অভিযানে ৪৬ লাখ ৪৭ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

প্রকাশ: 27 February 2026, 11:38 PM পড়া হয়েছে: ১৪২৯৯ বার


কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)–এর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪৬ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। দায়িত্বপূর্ণ ময়দান, কেদার ও দইখাওয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মোবাইল ফোন, কয়েকটি গরু এবং ভারতীয় মদ আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৪৭ হাজার টাকা বলে জানানো হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত সুরক্ষায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সচেতন মহল বিজিবির এমন সফল অভিযানের প্রশংসা করেছেন এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!