হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

কুড়িগ্রামে বিএনপি-ইসলামি আন্দোলনেরশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৬৩ বার
কুড়িগ্রামে বিএনপি-ইসলামি আন্দোলনেরশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
কুড়িগ্রামে বিএনপি-ইসলামি আন্দোলনেরশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপি ও ইসলামি আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

শনিবার ০৭ ফেব্রুয়ারি রাতে উপজেলার হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে যোগদান অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

যোগদানকৃতরা হলেন- হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউর রহমান ও সাবেক সভাপতি আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল হোসেন সরকার, ইসলামি আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ আলী, ৬ নং ওয়ার্ড সভাপতি নুরুল হোসেন, সদস্য নবাব আলী, এরশাদুল হকসহ শতাধিক নেতাকর্মী।

এ সময় হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন মিয়া তাদের প্রতিক্রিয়ায় জানান, দীর্ঘদিন চিন্তা-ভাবনার পর আমরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমরা মনে করি, এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে। সেই লক্ষ্যেই আমরা তাদের সঙ্গে যুক্ত হলাম।

কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণরাসহ বিভিন্ন বয়সী লোকজনের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে। যা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। সকলকে সাথে নিয়ে আমি ইনসাফের উলিপুর গড়বো।#

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!