হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

কুড়িগ্রামে জ্বালানি তদারকিতে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ৯৮ বার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম:

জ্বালানি তেল বিতরণ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে কুড়িগ্রাম জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম থেকে জারি করা এক আদেশে জানানো হয়, জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ কার্যক্রমে অনিয়ম প্রতিরোধ, সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জেলার বিভিন্ন উপজেলার নির্দিষ্ট ফিলিং স্টেশনে দায়িত্ব পালন করবেন।

তালিকা অনুযায়ী, কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, উলিপুর, চিলমারী, রাজারহাট, ফুলবাড়ী ও রৌমারী উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানের মোট একাধিক ফিলিং স্টেশনে দায়িত্ব বণ্টন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা রয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়, ট্যাগ অফিসারদের প্রতিদিন ডিপো থেকে তেল উত্তোলন, মজুদ পরিস্থিতি এবং বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে। এছাড়া কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়াও, সাধারণ ভোক্তাদের জন্য নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করা এবং কোনো ধরনের অবৈধ মজুদ বা কালোবাজারি রোধে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের এই উদ্যোগে জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!