হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের চিলমারীতে ডিবি পুলিশের অভিযানে শহিদুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার সময় উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়াপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম চিলমারী থানার কুটিরগ্রাম এলাকার বাসিন্দা।
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply