হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানী গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২২ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৪৭ বার
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানী গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানী গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

কুড়িগ্রাম প্রতিনিধি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুড়িগ্রাম দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জনপদ হলেও এখান থেকেই দেশের উন্নয়নের অগ্রযাত্রা শুরু হবে। তিনি বলেন, “এই জনপদের মানুষের আর দাবি জানাতে হবে না, মিছিল করতে হবে না। উন্নয়ন করা আমাদের ইমানি দায়িত্ব।”

বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, “কৃষি বিপ্লব হলে সবাই কাজ পাবে, বঞ্চিত এলাকায় আল্লাহ মণি-মুক্তায় ভরিয়ে দেবেন।”

ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় দুর্নীতি ও নদীধ্বংসকে কুড়িগ্রামের পিছিয়ে থাকার মূল কারণ হিসেবে উল্লেখ করে বলেন, “প্রায় ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ক্ষমতায় গেলে এসব টাকা ফিরিয়ে আনা হবে।”

তিনি শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার অঙ্গীকার জানান এবং বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে কাজ চালিয়ে যাবে।

নারী নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নারীর সম্মান রক্ষা করা হবে।”

জনসভায় কুড়িগ্রাম-১, ৩ ও ৪ আসনের জামায়াত প্রার্থীদের পরিচয় করানো হয় এবং কুড়িগ্রাম-২ আসনের এনসিপি প্রার্থী ড. আতিকুর রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়া যুবকদের কর্মসংস্থান ও প্রশিক্ষণের প্রতিশ্রুতি দেন।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আজিজুর রহমান স্বপন। বক্তব্য রাখেন এনসিপি ও জোট নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!