গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ হায়াতুর রহমান।
থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি গ্রামের মৃত বকুল আকন্দের পুত্র পারভেজ আহমেদ (২৭) ও নজরুল ইসলামের পুত্র তাইজুল ইসলাম (২৮) এলাকায় বসে নিষিদ্ধ মাদক ইয়াবা সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
পরে দুইটি পৃথক মামলায় (মামলা নং–১৮/২৬ ও ১৯/২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরাধ
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর তিন মাস করে কারাদণ্ড
প্রকাশ: 1 February 2026, 10:24 PM
পড়া হয়েছে: ১৬৮৯৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
22 hours আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply