কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এ স্লোগানে কুড়িগ্রামের কচাকাটা থানায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে থানা চত্বরে গতকাল ২৩ শে মার্চ সোমবার দুপুরে বৃক্ষরোপণ করেছেন ভূরুঙ্গামারী সার্কেল (সহকারী পুলিশ সুপার) জনাব মুনতাসির মামুন মুন।
রোপন কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে থানা প্রাঙ্গণের খালি জায়গায় বিভিন্ন উন্নত প্রজাতির কমলা, মালটা গাছের চারা রোপন করেন।
পুলিশ কর্মকর্তাদের এমন উদ্যোগ পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, কার্বন-অক্সিজেনের ভারসাম্য বজায় রাখা এবং এলাকা সবুজায়ন করন বাংলাদেশের সকল থানায় করা হচ্ছে বলে জানান তিনি। এএসপি সার্কেল ছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস, অন্যান্য পুলিশ সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম
কচাকাটা থানা চত্বরে বৃক্ষরোপণ করলেন ভুরুঙ্গামারী এএসপি সার্কেল
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ১৬১৮ বার
কচাকাটা থানা চত্বরে বৃক্ষরোপণ করলেন ভুরুঙ্গামারী এএসপি সার্কেল
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ফুলবাড়ীর ক্যাসিনো সম্রাট মোস্তাফিজুরকে আইনের আওতায় আনার দাবী
49 minutes আগে
ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, জরুরি প্রশাসনিক হস্তক্ষেপ দাবি
21 hours আগে

Leave a Reply