কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি: মো. আবু সাইদ ইসলাম
কুড়িগ্রামের কচাকাটায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চল বালারহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালারহাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কচাকাটা থানার একটি দল। এ সময় সন্দেহভাজন হিসেবে সুমন মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবাগুলো ভারতীয় বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সুমন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি আরও জানান সীমান্তঘেঁষা ও দুর্গম চরাঞ্চল হওয়ায় কচাকাটা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদকদ্রব্যের সরবরাহ ও বেচাকেনা বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Leave a Reply