কচাকাটা(কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা আলহাজ সাইফুর রহমান রানার বিজয়ের লক্ষ্যে কেদার ইউনিয়ন বিএনপির আয়োজনে এবং ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার কচাকাটা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানার সহধর্মিণী মোছাঃ শামীমা রহমান আপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ও সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী।
কচাকাটা বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আলহাজ সাইফুর রহমান রানার পুত্র আবু সাঈদ হাবিবুল্লাহ রোনয়, কেদার ইউনিয়ন যুব দলের সভাপতি আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান, ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কুড়িগ্রাম-১ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ সাইফুর রহমান রানাকে বিজয়ী করা প্রয়োজন। এ সময় তাঁরা ভোটারদের ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেদার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
আলোচনা সভায় কেদার ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, সভায় প্রায় পাঁচ হাজারের বেশি নেতাকর্মী ও ভোটারের অংশগ্রহণ ছিল।
কুড়িগ্রাম
কচাকাটায় বিএনপির আলোচনা সভা, ধানের শীষের বিজয়ে ভোট চাইলেন নেতারা
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪৮ বার
কচাকাটায় বিএনপির আলোচনা সভা। সাইফুর রহমান রানার বিজয়ের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন নেতারা
বিজ্ঞাপন

Leave a Reply