হোম / অপরাধ
অপরাধ

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় ভূরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ নির্দেশনা

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ২৩ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক বিশেষ নির্দেশনা দিয়েছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। দেশের বিভিন্ন স্থান, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামসহ দূরবর্তী অঞ্চল থেকে বাড়ি ফেরা যাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ প্রদান করা হয়েছে।

থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যারা দূরপাল্লার বাসযোগে ভোরবেলায় ভূরুঙ্গামারীতে পৌঁছাবেন, তারা যেন আন্ধারীঝাড় ও ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ড ছাড়া অন্য কোনো নির্জন স্থানে বাস থেকে না নামেন। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে যাত্রীদের সকাল হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে থানার মোবাইল পেট্রোল টিমকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। ভূরুঙ্গামারী থানা ও কুড়িগ্রাম জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

অন্যদিকে, ঈদের দীর্ঘ ছুটিতে যারা নিজ নিজ বাসা-বাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে গ্রামের বাড়িতে যাবেন, তাদেরও বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে। বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, খণ্ডকালীন নিরাপত্তাকর্মী নিয়োগ এবং প্রতিবেশীদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন । তিনি আরও জানান

পুলিশি সহায়তার জন্য ভূরুঙ্গামারী থানার ওসি’র মোবাইল নম্বর ০১৩২০-১৩৩৪৯০, ডিউটি অফিসারের নম্বর ০১৩২০-১৩৩৪৯৫ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!