হোম / রংপুর বিভাগ
রংপুর বিভাগ

আদিতমারীতে সংবাদ সম্মেলন ঘিরে বিএনপির অভ্যন্তরীণ মতবিরোধের অভিযোগ”

প্রকাশ: 18 August 2026, 01:41 AM পড়া হয়েছে: ১৪ বার
আদিতমারীতে সংবাদ সম্মেলন ঘিরে বিএনপির অভ্যন্তরীণ মতবিরোধের অভিযোগ"
আদিতমারীতে সংবাদ সম্মেলন ঘিরে বিএনপির অভ্যন্তরীণ মতবিরোধের অভিযোগ"

সাদেকুল ইসলাম রনি লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল এমপির উদ্যোগে আগামী ১৮আগস্ট ২০২৬ আদিতমারী জি.এস. সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মী মূল্যায়ন সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ কর্মী মূল্যায়ন সভাকে সামনে রেখে একটি পক্ষের সংবাদ সম্মেলনকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীদের একাংশের অভিযোগ, আটটি ইউনিয়নের মধ্যে মাত্র দু-একটি ইউনিয়নের সাবেক কমিটির কিছু নেতাকর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। অধিকাংশ ইউনিয়ন থেকে বর্তমান পর্যায়ের উল্লেখযোগ্য কোনো নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন না বলেও তারা দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের বেশিরভাগই বিএনপির সাবেক কমিটির নেতা ছিলেন বলে দাবি স্থানীয় নেতাকর্মীদের। তাদের ভাষ্য, বর্তমানে আদিতমারী উপজেলা বিএনপির কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই। ফলে সংবাদ সম্মেলনে উপস্থিত কয়েকজনকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বর্তমান নেতৃত্ব হিসেবে উপস্থাপন করা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

স্থানীয় বিএনপির একাংশের অভিযোগ, একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিষোদগার করা সাংগঠনিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাদের দাবি, ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থসিদ্ধি করতে না পেরে গুটিকয়েক নেতা সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
এদিকে স্থানীয়দের দাবি, আদিতমারী-কালীগঞ্জ এলাকার সাধারণ মানুষের একটি অংশ সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুলের বিভিন্ন উন্নয়নমূলক ও জনবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করছেন। তাদের মতে, একজন নির্বাচিত সংসদ সদস্যকে তার স্বাভাবিক সাংগঠনিক ও জনসম্পৃক্ত কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করা হলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
স্থানীয় নেতাকর্মীদের আরও দাবি, ব্যক্তিগত স্বার্থকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। আগামী ১৮আগস্টের কর্মী মূল্যায়ন সভা ঘিরে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকেও সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!