দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১১টার পর ৯ নং ভিয়াল ইউনিয়নের দোললা বানিয়া খাড়ি এলাকায় স্থানীয়রা ভেসে যাওয়া দুই যুবকের মরদেহ দেখতে পান। দ্রুত চিরিরবন্দর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সকালে প্রথমে একটি মরদেহ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ভেসে আসছিল। কিছুক্ষণের মধ্যে আরেকটি মরদেহও নদীতে ভেসে আসে। দুইটি মরদেহ কয়েকদিনের পুরনো—স্থানীয়দের অনুমান ৪-৫ দিন আগে মারা হয়েছে। দুজনের পোশাক ছিল প্যান্ট, শার্ট, সোয়েটার ও মাফলাট অবস্থায়।
চিরিরবন্দর থানার তদন্ত কর্মকর্তা এস এম হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভেসে আসা দুই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহগুলো উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও পরিচয় উদঘাটনে তদন্ত শুরু করেছে।
অপরাধ
আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ: 12 January 2026, 09:55 PM
পড়া হয়েছে: ৪২৭৯ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
5 hours আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply