খুলনা প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটারদের সচেতন ও উৎসাহিত করতে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের গুপ্তমারী গ্রামে এ সভার আয়োজন করা হয়।
গুপ্তমারী গ্রামের সাবেক প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার রায়ের বাড়ির উঠানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোহাম্মদ নিজামূল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এবারের জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী সময়ে যারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি—বিশেষ করে নতুন ও নারী ভোটাররা—তারা এবারের নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নির্বাচনের মাধ্যমে ভোটাররা আগামীর একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। ভোটের দিন শুধু নিজে ভোট দেওয়াই নয়, পরিবারের সদস্য ও আশপাশের মানুষকেও ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় অন্যান্য বক্তারা বলেন, ভোট একজন নাগরিকের সবচেয়ে বড় শক্তি। সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্র ও সমাজের কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তারা বলেন, এবারের নির্বাচন জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই ভোটদানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং অন্যদের ভোটদানে উদ্বুদ্ধ করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আযম খান কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ লুৎফর রহমান প্রধান, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মেহেদী হাসান, তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রমজান আলী, ফাতেমা তুজ জোহরা, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মণ্ডল, গুপ্তমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র গাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় এলাকার নারী ও পুরুষ ভোটাররা অংশগ্রহণ করেন। সভা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে তথ্যভিত্তিক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
কুড়িগ্রাম
আগামীর বাংলাদেশ গঠনে ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধান তথ্য অফিসার
প্রকাশ: 6 February 2026, 09:15 PM
পড়া হয়েছে: ৩২১৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে উপজেলা বিএনপি, পুনর্বাসন ও দোকানভিটার নিশ্চয়তার আশ্বাস
2 weeks আগে

Leave a Reply