মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অটোরিকশা দখলের লোভে পরিকল্পিতভাবে বন্ধুকে ডেকে নিয়ে অটোরিকশা চালক মো. রফিক মিয়াকে (২৮) হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি নিহতের বিচ্ছিন্ন মস্তক।
শনিবার (২৮ মার্চ) সকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী এ তথ্য জানান। তিনি বলেন, নিহতের বিচ্ছিন্ন মস্তক উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় কালীগঙ্গা নদীতে অভিযান অব্যাহত রয়েছে, তবে এখনো তা উদ্ধার সম্ভব হয়নি।
পিবিআই সূত্রে জানা যায়, ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের বাসিন্দা রফিক মিয়াকে গত ২৪ মার্চ রাতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে তার বন্ধু নির্মাণ শ্রমিক রিপন মিয়া (৩০), সজিব (২৫) ও আরমান হোসেন (২০) তাকে একটি অটোরিকশায় করে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছবারইল এলাকার কালীগঙ্গা নদীর পাড়ে নিয়ে যায়।
সেখানে পৌঁছানোর পর আরমান প্রথমে হাতুড়ি দিয়ে রফিকের মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে রিপন ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে। এ সময় সজিব ও আরমান তাকে ধরে রাখে বলে জানিয়েছে পিবিআই।
হত্যার পর তারা মরদেহ কালীগঙ্গা নদীতে ফেলে দেয়। পরে দেহ ভেসে উঠলে সেটি নদীর তীরে ফেলে রেখে পালিয়ে যায়। ভোর রাতে রফিকের অটোরিকশা নিয়ে রিপন ধামরাইয়ের কালামপুর এলাকায় পালিয়ে যায়।
২৫ মার্চ বিকেলে নদী থেকে মরদেহ উদ্ধারের পর ঘটনাটি তদন্তে নামে পিবিআই। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরদিন ২৬ মার্চ ঢাকা জেলার ধামরাই থানার কালামপুর বাজার এলাকা থেকে রিপনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশাটি জব্দ করা হয় এবং পরে আরমান ও সজিবকেও গ্রেফতার করা হয়।
পিবিআই জানায়, ২৭ মার্চ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় নদীতে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালানো হলেও এখনো নিহতের বিচ্ছিন্ন মস্তক উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান এখনও চলমান রয়েছে।
গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পিবিআই।
একটি অটোরিকশাকে কেন্দ্র করে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পিবিআই বলছে, ঘটনার পূর্ণ রহস্য উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
অপরাধ
অটোরিকশা দখলের লোভে বন্ধুকে হত্যা: মানিকগঞ্জে ৩ আসামি গ্রেফতার, এখনো মেলেনি মস্তক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২১০৬ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
6 minutes আগে
চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধে স্থবির নগরী, বকেয়া বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ
4 days আগে

Leave a Reply