সিলেট প্রতিনিধি :
দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, যাত্রাবিরতি শেষে উড়োজাহাজটি সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার এই যাত্রায় তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এ ছাড়া সফরসঙ্গী হিসেবে আছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি এবং তাবাসসুম ফারহানা।
জানা গেছে, নির্ধারিত ফ্লাইট ছাড়ার প্রায় চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে লন্ডনের বাসা থেকে বের হন তারেক রহমান। পরে বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। দলীয় সূত্র জানায়, রাজধানীতে পৌঁছানোর পর তারেক রহমানকে স্বাগত জানাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জাতীয়
১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান, সিলেটে অবতরণ
প্রকাশ: 25 December 2025, 10:16 AM
পড়া হয়েছে: ৪২১৪ বার
বিষয়
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
2 days আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply