হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

১০ দফা দাবি আদায়ে মানিকগঞ্জে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৮ বার


মানিকগঞ্জ প্রতিনিধিঃ
ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শেখ মোঃ রোকনুজ্জামান, সহকারী প্রকৌশলী (গণপূর্ত বিভাগ), মানিকগঞ্জ; মোঃ ফারুক হোসেন, পরিচালক, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট; মোঃ রোমান হোসেন, ২০২২–২৩ সেশনের শিক্ষার্থীসহ মোট ৩০ থেকে ৪০ জন আন্দোলনকারী।
মানববন্ধনে বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে শিক্ষা, চাকরি ও পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়ায় প্রকৌশল খাতে অসন্তোষ ও হতাশা বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আন্দোলনকারীদের উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো— দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম ৩৩ শতাংশ আসনে ভর্তি নিশ্চিত করা, তিন বছর অভিজ্ঞতাসম্পন্ন ডিপ্লোমা প্রকৌশলীদের ৯ম গ্রেডে আবেদন করার সুযোগ পুনর্বহাল, সরকারি সংস্থার ১০ম গ্রেডের পদে ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদনাধিকার নিশ্চিত করা এবং পরিচয় ব্যবহারে ডিপ্লোমা ও ডিগ্রি প্রকৌশলীদের মধ্যে সমতা প্রতিষ্ঠা।
এছাড়া আইইবি ও BAETE-এর একচ্ছত্র নিয়ন্ত্রণ বন্ধ করে সরকারিভাবে কারিকুলাম ও মেম্বারশিপ ব্যবস্থাপনার দাবি, ক্রেডিট আওয়ারের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং ও জেনারেল সার্টিফিকেটের ন্যায্য সমতা নির্ধারণ এবং আইডিইবি ও কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের সকল যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। পরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!