হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

হঠাৎ নিখোঁজ “তাজু ভাই ২.০”: ভাইরালতার শিখর থেকে অদৃশ্য এক ফেসবুক পেজ

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫৬ বার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কয়েকদিন আগেও যেই পেজে ছিল লাখো মানুষের ভিড়, যেখানে প্রতিটি ভিডিও হয়ে উঠছিল আলোচনার কেন্দ্র—সেই ফেসবুক পেজ “তাজু ভাই ২.০” এখন যেন ডিজিটাল শূন্যতায় হারিয়ে গেছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকেই পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, তৈরি হয় কৌতূহল, হতাশা আর নানা জল্পনা-কল্পনা।

মাত্র কয়েকদিন আগে, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুড়িগ্রামের নাগেশ্বরীর চরনারায়ণপুরের এক হাটে “সরকারি রেটে জিলাপি বিক্রি” শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন তাইজুল ইসলাম তাজু।

তার সহজ-সরল উপস্থাপনা, ব্যতিক্রমী ভাষা আর গ্রামীণ বাস্তবতার মিশেলে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

শুরুতে ট্রল হলেও, খুব দ্রুতই সেই ট্রল বদলে যায় প্রশংসায়।কয়েকদিনের মধ্যেই ১০ হাজার ফলোয়ারের পেজ ছুঁয়ে ফেলে ১০ লাখের মাইলফলক।

তাইজুল ইসলাম তাজু—একজন দিনমজুর, পেশায় রাজমিস্ত্রীর সহকারী।

ঢাকায় কাজ করলেও ঈদ উপলক্ষে গ্রামে এসে নিজের এলাকার সমস্যা, মানুষের কষ্ট আর বাস্তবতা তুলে ধরতে শুরু করেন ভিডিওর মাধ্যমে।

তার ভিডিওগুলোতে ছিল—বাজারের অস্বাভাবিক দাম চরাঞ্চলের অবহেলা সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রাম এই বাস্তবতা আর সরলতা তাকে এনে দেয় অসাধারণ জনপ্রিয়তা।

তাইজুলের সহযোগী শাহ আলম হোসেন জানান,

এটি প্রযুক্তিগত ত্রুটির কারণেও হতে পারে। আশা করছি দ্রুত ফিরে আসবে।”

অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম মনে করেন, “হঠাৎ এত দ্রুত ফলোয়ার বাড়ায় মেটা কর্তৃপক্ষ যাচাইয়ের জন্য পেজটি সাময়িকভাবে সরিয়ে থাকতে পারে।”নেটিজেনদের প্রতিক্রিয়া

পেজটি হঠাৎ অদৃশ্য হওয়ায় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—

কেউ বলছেন, অতিরিক্ত রিপোর্ট বা ট্রলের ফল

কেউ দুষছেন কিছু কনটেন্ট নির্মাতার “অতিরিক্ত আগ্রহ” আবার অনেকেই তাজুর পাশে দাঁড়িয়ে পেজটি ফেরত আনার দাবি জানিয়েছেন পেজ অদৃশ্য হওয়ার পর তাইজুল নিরব হয়ে গেছে।

ঘটনার পর তাইজুল ইসলাম তাজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনো তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই নীরবতাও রহস্যকে আরও ঘনীভূত করছে।

একজন সাধারণ দিনমজুর থেকে সোশ্যাল মিডিয়ার তারকা—এই উত্থান যেমন বিস্ময়কর, তেমনি হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া আরও বেশি প্রশ্নের জন্ম দিয়েছে।“তাজু ভাই ২.০” কি আবার ফিরবে? নাকি এটি শুধুই ক্ষণস্থায়ী ভাইরালতার আরেকটি গল্প হয়ে থাকবে—এখন সেটিই দেখার অপেক্ষা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!