হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি আনোয়ার হোসেন

প্রকাশ: 15 November 2026, 03:14 PM পড়া হয়েছে: ১০৮৫ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- রাজঃ ২৯৪৩) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( নভেম্বর) দিনব্যাপী সোনাহাট দাখিল মাদরাসায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে গরুর গাড়ি প্রতীকে আনোয়ার হোসেন ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাতেন ছাতা প্রতীকে পেয়েছেন ৮৬৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক। ইউনিয়নের মোট ১৭টি পদের মধ্যে ৬টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১১টি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ হাজার ৯২ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৮৫৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান, সহসভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপারী।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!