সিলেট প্রতিনিধি
সুনামগঞ্জ ও সিলেটে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় একজন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গতকাল রাতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ১টি বিদেশি রাইফেল, ৯টি .২২ রাইফেল, ১টি একনলা বন্দুক, ১টি স্নাইপার সদৃশ অস্ত্র ও বিভিন্ন অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পাশাপাশি ৫টি পেট্রোল বোমা, ৭টি ককটেল বোমা এবং দেশীয় ধারালো অস্ত্রও জব্দ করা হয়। অভিযানে জড়িত সন্দেহে একজন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, আজ সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের উপশহর এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় ২৭ রাউন্ড রাবার বুলেট, ১৪টি টিয়ারশেল এবং কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা বদ্ধপরিকর। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
অভিযান সংক্রান্ত পরবর্তী আইনগত কার্যক্রম সংশ্লিষ্ট থানায় প্রক্রিয়াধীন রয়েছে।
অপরাধ
সুনামগঞ্জ ও সিলেটে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৫০৬ বার
সুনামগঞ্জ ও সিলেটে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভূরুঙ্গামারী থেকে ঢাকা ও কুড়িগ্রামগামী বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা বাস পোড়ানোর ঘটনায় মামলা।
10 minutes আগে
ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
1 day আগে

Leave a Reply