হোম / অপরাধ
অপরাধ

সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, দোষীদের শাস্তির দাবি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ণ পড়া হয়েছে: ৯২ বার


নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরে সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সালেকুজ্জামান সালেককে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মাসান টিভি পরিবার। তিনি রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি এবং দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাসান টিভির নির্বাহী সম্পাদক এম এ হক এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের উদ্যোগে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে প্রশ্ন করতে গেলে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমান সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।
বিবৃতিতে আরও বলা হয়, একজন পেশাদার সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। এটি কেবল ব্যক্তিগত মর্যাদার অবমাননা নয়; বরং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন—তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্ব।
এ ঘটনায় অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বা উদাসীনতা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে সাংবাদিক সমাজ তাদের পেশাগত মর্যাদা রক্ষায় আরও কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!