শেরপুর প্রতিনিধি
স্থগিত থাকা শেরপুর-৩ (ঝিনাইগাতী ও শ্রীবরদী) আসনের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তৎপরতা তীব্র হচ্ছে। বিএনপির মনোনীত প্রার্থী ডা. মাহমুদুল হক রুবেল সম্প্রতি ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।
জানা গেছে, ডা. রুবেল ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সমস্যা, দাবি ও প্রত্যাশা শুনেছেন এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এই কার্যক্রমে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। বিভিন্ন স্থানে পথসভা ও উঠান বৈঠক আয়োজন করা হয়, যেখানে ভোটারদের উপস্থিতি লক্ষ্যণীয় ছিল।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন স্থগিত থাকা এই আসনের নির্বাচন নিয়ে তাদের আগ্রহ বেশি। তারা যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান, যিনি এলাকায় উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করবেন।
ডা. মাহমুদুল হক রুবেল বলেন, “আমি জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যার কথা শুনছি। নির্বাচিত হলে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করবো।”
এদিকে, অন্যান্য প্রার্থীরাও মাঠে সক্রিয় থাকায় শেরপুর-৩ আসনে নির্বাচনী প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। সচেতন ভোটাররা এবার তাদের ভোটাধিকার প্রয়োগে আরও মনোযোগী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply