হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

শেরপুর পৌরসভা নির্বাচন: আলোচনায় দুই সম্ভাব্য মেয়র প্রার্থী

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৮২৬ বার

শেরপুর প্রতিনিধি

শেরপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে সরগরম পরিস্থিতি বিরাজ করছে। সরকারিভাবে নির্বাচনের ঘোষণা আসার পর থেকেই সম্ভাব্য মেয়র প্রার্থীরা নড়েচড়ে বসেছেন এবং প্রচার-প্রচারণা তৎপরতা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এবারের মেয়র পদে দুইজন সম্ভাব্য প্রার্থী বিশেষভাবে আলোচনায় রয়েছেন—

বিএনপি সমর্থিত সাবেক ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মান্নান

জামায়াতের জেলা সেক্রেটারি হাফেজ মো. আব্দুল বাতেন

সচেতন মহলের মতে, এবারের পৌর নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কারণ, শেরপুর পৌরসভার অধিকাংশ ভোটার শিক্ষিত ও সচেতন, এবং তারা যোগ্য প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দিচ্ছেন। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, অতীত কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় ভোটারদের একাংশের মন্তব্য অনুযায়ী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট আব্দুল মান্নান দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন, যা পৌরবাসীর কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়েছে। অন্যদিকে, হাফেজ মো. আব্দুল বাতেন তার সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে আলোচনায় রয়েছেন।

ভোটাররা মনে করছেন, জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় পৌরসভা নির্বাচন কিছুটা ভিন্ন, কারণ প্রার্থীদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের সমর্থন আদায় করতে হবে। তাদের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, নৈতিকতা ও উন্নয়ন পরিকল্পনাই শেষ পর্যন্ত বিজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, শেরপুর পৌর এলাকায় ভোটারদের প্রত্যাশা—যোগ্য, সৎ ও উন্নয়নমুখী নেতৃত্বের মাধ্যমে নাগরিক সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত করা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!