সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এম আকবর আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শলী বনানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া শিক্ষানগরীর রূপকার, সৎ নীতি ও আদর্শবান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর সহধর্মিণী, বিশিষ্ট সমাজসেবক লায়ন মিসেস মোমেনা আলী।
প্রধান অতিথির বক্তব্যে মোমেনা আলী উল্লাপাড়া–সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর বিগত দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, এম আকবর আলী এই অঞ্চলের শিক্ষা, যোগাযোগ ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে উল্লাপাড়া–সলঙ্গা অঞ্চলের উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম আইয়ুব, থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সাবান, সাবেক সম্পাদক শফিকুল ইসলাম সাকের, যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, ছাত্রনেতা এম আরিফুল ইসলামসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।
সভা শেষে নেতৃবৃন্দ আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কুড়িগ্রাম
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: 7 February 2026, 08:57 PM
পড়া হয়েছে: ৪৪৮২ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
5 hours আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply