সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
শীতের তীব্রতায় কাবু শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ব্যতিক্রমধর্মী কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে গভীর রাতের আঁধারে এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার মাদ্রাসা ও দুস্থ-অসহায় মানুষের বসতবাড়িতে সরাসরি গিয়ে কম্বল পৌঁছে দেওয়া হয়। রাতের আঁধারে কার্যক্রম পরিচালনার ফলে প্রকৃত শীতার্ত ও অসহায় ব্যক্তিরা নির্বিঘ্নে সহায়তা গ্রহণের সুযোগ পান বলে জানান সংশ্লিষ্টরা।
কম্বল বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হেলাল পুরো কার্যক্রম সরাসরি তদারকি করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শীত মৌসুমে যেন কোনো গরিব ও অসহায় মানুষ কষ্টে না থাকে, সে লক্ষ্যেই তালিকা প্রণয়ন করে পর্যায়ক্রমে কম্বল বিতরণ অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, শীতের তীব্রতা বৃদ্ধির এই সময়ে রাতের আঁধারে প্রকৃত অসহায়দের কাছে কম্বল পৌঁছে দেওয়ার এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী।
কুড়িগ্রাম
রাতের আঁধারে বেলকুচিতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৩৭২৬ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
1 hour আগে
চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধে স্থবির নগরী, বকেয়া বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ
4 days আগে

Leave a Reply