ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দলবাড়ী উত্তর গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অফিস কক্ষে থাকা দুটি প্রজেক্টর, একটি সাউন্ড সিস্টেম ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, “প্রতিদিনের মতো বিদ্যালয় ছুটির পর অফিসে তালা লাগিয়ে বাড়ি চলে যাই। পরদিন সকালে এসে দেখি অফিস কক্ষের তালা ভাঙা। পরে ভেতরে গিয়ে দেখি দুটি প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম নেই। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।”
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “বিদ্যালয়ের মালামাল চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অপরাধ
রাতের আঁধারে বিদ্যালয়ে চুরি: তালা ভেঙে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম লুট
প্রকাশ: 13 May 2026, 03:56 PM
পড়া হয়েছে: ৫০২ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
20 hours আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply